ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সুস্থ হওয়ার পরেও ২ মাস করোনা টেস্টে পজিটিভ আসতে পারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 4:32 PM

সুস্থ হওয়ার পরেও ২ মাস করোনা টেস্টে পজিটিভ আসতে পারে

সুস্থ হওয়ার পরেও ২ মাস করোনা টেস্টে পজিটিভ আসতে পারে

করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে ওঠার পরেও নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ দেখাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় এরকম অন্তত ২৬০ জনের পরীক্ষায় ভুল পজিটিভ দেখা গেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দেশটির মহামারি নিয়ন্ত্রণে গঠিত সেন্ট্রাল ক্লিনিক্যাল কমিটির প্রধান ওহ মায়োং-ডন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টেস্টে মৃত ভাইরাসের রাইবোনিউক্লিয়িক অ্যাসিড (আরএনএ) ধরা পড়েছে।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘পিসিআর টেস্টে করোনাভাইরাসের জৈব উপাদান শনাক্ত হয়। তবে সেটি জীবিত নাকি মৃত ভাইরাসের উপাদান সেটা এ পরীক্ষায় বোঝা যায় না। এর ফলে টেস্টের ফলাফলে ভুল পজিটিভ আসতে পারে।

এ গবেষক বলেন, ‘শ্বাসযন্ত্রের এপিথেলিয়াল কোষে তিন মাস পর্যন্ত অর্ধ-জীবন (হাফ-লাইফ) থাকে। সেখানে বিনষ্টের পরেও এক থেকে দুই মাস পর্যন্ত পিসিআর টেস্টে ভাইরাসের আরএনএ পাওয়া যেতে পারে।’

কোরিয়ার ন্যাশনাল মেডিকেল সেন্টারের তথ্যমতে, সম্প্রতি দেশটিতে ২৬৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পরে ফের পরীক্ষা করলে ফলাফলে পজিটিভ দেখা যায়। তবে অধিকতর পরীক্ষায় তাদের কারও শরীরেই জীবিত করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status