ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রাস্তার পাশের গর্তে মিলল স্কুলছাত্রীর লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 May, 2020, 4:18 PM

রাস্তার পাশের গর্তে মিলল স্কুলছাত্রীর লাশ

রাস্তার পাশের গর্তে মিলল স্কুলছাত্রীর লাশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রী মনি আক্তারের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০১ মে) দুপুর ১২ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের মান্দারতলা গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুল মান্নাফের মেয়ে এবং ৩৫নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী।
 
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে যায়নি বলে জানা যায়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে রাস্তার পাশের একটি গর্তে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠান।  

তবে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান বাঁহাতটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status