ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
লকডাউনে বাসা থেকে লাইভ, উপস্থাপকের পেছনে বিবস্ত্র নারী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 11:55 AM

লকডাউনে বাসা থেকে লাইভ, উপস্থাপকের পেছনে বিবস্ত্র নারী!

লকডাউনে বাসা থেকে লাইভ, উপস্থাপকের পেছনে বিবস্ত্র নারী!

স্পেনের একজন সংবাদ পাঠক সে দেশের জনপ্রিয় রিয়ালিটি শো 'বিগ ব্রাদার' এর তারকা এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সংবাদ উপস্থাপক ঘরে বসেই লাইভে যাওয়ার পর ঘটে যায় বিপত্তি।

সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় আলফোনসো মারলোসের পেছন দিক দিয়ে তারই ঘর থেকে বেরিয়ে যায় বিবস্ত্র অন্য এক নারী। আর তাতেই প্রেমিকার কাছে ধরা পড়ে যান উপস্থাপক আলফোনসো।

ইউটিউবে ভিডিও কলে এস্তাদো দে আলারমা চ্যানেলের হয়ে কথা বলার সময় আলফোনসো খেয়ালই করেননি যে, তার পেছন দিয়ে বিবস্ত্র অবস্থায় একজন নারী চলে গেছেন। তবে দর্শকরা ঠিকই ধরতে পেরেছেন, বিবস্ত্র ওই নারী তার প্রেমিকা মার্টা লোপেজ নন।

পরে সেই ভিডিও ইউটিউব তো বটেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়ে। এরপর আলফোনসোর বিরুদ্ধে প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। জানা গেছে, বিবস্ত্র ওই নারী সে দেশেরই সাংবাদিক ২৭ বছর বয়সী অ্যালেক্সা রিভাস।

এমনকি স্পেনের কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা ভঙ্গের অভিযোগ উঠেছে অ্যালেক্সা রিভাস ও আলফোনসোর বিরুদ্ধে।

আলফোনসো অবশ্য এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেননি। টেলিভিশনটিতেও তাকে আর দেখা যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status