ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
এবার ৩৪ এতিমখানায় খাদ্য সহায়তা দিলেন মাশরাফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 11:50 AM

এবার ৩৪ এতিমখানায় খাদ্য সহায়তা দিলেন মাশরাফি

এবার ৩৪ এতিমখানায় খাদ্য সহায়তা দিলেন মাশরাফি

এবার নিজ এলাকার এতিম ছাত্রদের পাশে দাঁড়ালেন মাশরাফি বিন মুর্তজা। করোনার প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীরা এখন যার যার পিতামাতা ও পরিবারের ছায়ায় আনন্দে দিন কাটাচ্ছে। তবে এতিম ছাত্রদের সেই সুযোগ নেই।

কয়েকদিন আগেই যেমন নড়াইলের লোহাগড়া উপজেলার একটি এতিমখানা মাদ্রাসার সুপার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে জানান, তার এতিমখানা মাদ্রাসার সব ছাত্রকে ছুটি দিতে পারলেও মানবিক কারণে ৮/১০ জনকে ছুটি দিয়ে পারেননি।

কারণ পিতামাতাহীন ওই এতিম ছেলেদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাদের নেই কোন ভিটেমাটি বা বুকে টেনে নেয়ার মতো কোন সহৃদয়বান নিকটাত্মীয়। নিরুপায় হয়ে কয়েকজন শিক্ষকের তত্ত্বাবধানে মাদ্রাসাতেই রয়েছেন এতিম ছাত্ররা।

এসব শুনে ওই মাদ্রাসায় ২০ কেজি চাল বরাদ্দ দেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার। পরবর্তীতে এ ঘটনা জানতে পেরে, মানবিক সাংসদ মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকার অন্তর্গত সব এতিমখানায় উপহার সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে বাস্তবায়িত হচ্ছে।

এতিম শিশু ও তাদের তত্ত্ববধায়ক শিক্ষকদের জন্য ব্যক্তিগত উদ্যোগে ৫০ কেজি করে চাল প্রতিটি এতিমখানা মাদ্রাসায় উপহার হিসেবে পাঠাচ্ছেন মাশরাফি। আজ লোহাগড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সর্বমোট ৩৪টি এতিমখানায় পাঠানো হয়েছে মাশরাফির উপহার।

এরপর নড়াইল সদর উপজেলার এতিমখানায় বিতরণ করা হবে এসব উপহার সামগ্রী। আর মাশরাফি জানিয়েছেন এ সকল ফুটফুটে শিশুদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য সার্বক্ষণিক তাদের পাশে থাকবেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status