ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১১ বাংলাদেশির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 11:22 AM

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১১ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১১ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশিদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৭ জনে।

গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের মৃত্যুর হার কম থাকলেও গত মঙ্গলবার ১১ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর মধ্যে তিনজনই বাংলাদেশের সন্দ্বীপের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬৪ হাজার। আর মৃত্যুবরণ করেছে প্রায় ৬১ হাজার ৬৫৬ জন। এদিকে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ লোক এবং মৃত্যুবরণ করেছে ২৩ হাজার ৪৭৪ জন।

নিউইয়র্ক সিটির গভর্নর অ্যান্ড্রেুা কুমো বলেছেন, নিউইয়র্ক সিটিতে করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটিতে ৩৩৫ জন মারা গেছেন, যার মধ্যে ৩০৬ জন হাসপাতালে এবং ২৯ জন নার্সিং হোমে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status