ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
হাসপাতালে ভর্তি হতে না পেরে সিএনজিতে বাড়ি ফিরলেন করোনা রোগী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 10:44 AM

হাসপাতালে ভর্তি হতে না পেরে সিএনজিতে বাড়ি ফিরলেন করোনা রোগী

হাসপাতালে ভর্তি হতে না পেরে সিএনজিতে বাড়ি ফিরলেন করোনা রোগী

দীর্ঘ সময় চেষ্টা করেও হাসপাতালে ভর্তি হতে না পেরে অবশেষে সিএনজিতে করে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত দেলোয়ার। বুধবার দুপুরে রাজধানীর মুগদা হাসাপাতালের সামনে ঘটে এ ঘটনা। দেলোয়ার নারায়ণগঞ্জের পাগলার বাসিন্দা। সেখানেই একটি দর্জির দোকানে কাজ করেন।

জানা গেছে, বেশ কদিন আগ থেকে দেলোয়ারের জ্বর। ওষুধ খাওয়ার পর জ্বর চলে যায়। এরপর শুরু হয় প্রচণ্ড কাশি। সেটার ওষুধ খাওয়ার পর শুরু হয় কফ ছাড়া কাশি তারপর শ্বাসকষ্ট। স্থানীয় একটি হাসপাতালে রক্ত পরীক্ষা করিয়ে কিছু না পেয়ে তাকে গত শনিবার ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তার করোনায় পরীক্ষায় ফলাফল পজেটিভ ধরা পড়লে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে মুগদা জেনারেল হাসপাতালে করোনা বিভাগে ভর্তি হতে পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে মুগদা হাসাপাতালের সামনে দেলোয়ারের হাতে তার চিকিৎসার কাগজপত্র দিয়ে চলে যান অ্যাম্বুলেন্স চালক।

এরপর অসুস্থ দেলোয়ার করোনার জরুরি বিভাগে গেলে তার সাথে কেউ কথা বলেনি এমনকি তার হাতে থাকা চিকিৎসার কাগজও কেউ দেখেনি বলে অভিযোগ করে স্বজনরা। নিরুপায় হয়ে দেলোয়ার একটি সিএনজিতে করে বাড়ি ফেরত যান।

দেলোয়ার অভিযোগ করেন, দীর্ঘ দেড়ঘণ্টা ধরে ডাক্তার-নার্স কারো কোনও সাড়া না পেয়ে বাড়িতে চলে গেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status