ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কোটির বেশি কিট তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়, অর্থ ঢালছেন খনি সম্রাট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 2:45 PM

কোটির বেশি কিট তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়, অর্থ ঢালছেন খনি সম্রাট

কোটির বেশি কিট তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়, অর্থ ঢালছেন খনি সম্রাট

সামনের মাসের মধ্যেই অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস টেস্ট কিট কয়েক মিলিয়ন তৈরি হয়ে যাবে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামনের মাসের মধ্যেই অন্তত ১০ মিলিয়ন টেস্ট কিট তৈরি করা সম্ভব হবে।

করোনাভাইরাস মোকাবেলার জন্য ব্যাপকহারে পরীক্ষা চালানোর অংশ হিসেবে বিপুল পরিমাণ টেস্ট কিট তৈরি করা হচ্ছে সে দেশে।

চীন থেকে টেস্ট কিট তৈরির যন্ত্র সরকারকে কিনে দিয়েছেন খনি সম্রাট অ্যান্ড্রু টুইগি। এ ব্যাপারে তিনি বলেন, চলতি বছরের মে মাসের শেষের দিকে সবকিছু একেবারে প্রস্তুত হয়ে যাবে। ওই সময় থেকে বিপুল সংখ্যক মানুষকে পরীক্ষা করে দেখা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ৩২০ মিলিয়ন ডলার খরচ করেছি এই মহামারি ঠেকানোর জন্য। অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এই মহান কাজের জন্য অ্যান্ড্রু টুইগি-কে ধন্যবাদ দিয়ে বলেছেন,  করোনাভাইরাস মোকাবেলার জন্য সরকার পরিকল্পনা করছে অনেক বেশি পরিমাণে পরীক্ষা চালানোর। কাজটি অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে সহযোগিতা করার জন্য অ্যান্ড্রু টুইগি-কে ধন্যবাদ।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, শিগগিরই অনেক বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করে দেখা হবে। যাদের মধ্যেই করোনাভাইরাসের লক্ষণ দেখা যাবে, তাদেরকেই পরীক্ষার আওতায় নিয়ে আসা হবে। সূত্র- এবিসি নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status