ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
হাসপাতাল শয্যায় ছটফট করছেন মা, প্রাণপণে সিপিআর দেওয়ার চেষ্টা ছেলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 1:57 PM

হাসপাতাল শয্যায় ছটফট করছেন মা, প্রাণপণে সিপিআর দেওয়ার চেষ্টা ছেলের

হাসপাতাল শয্যায় ছটফট করছেন মা, প্রাণপণে সিপিআর দেওয়ার চেষ্টা ছেলের

ভারতের উত্তরপ্রদেশে হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছেন এক বৃদ্ধ মা। আর তার বুকে ম্যাসাজ করার (সিপিআর) জন্য মরিয়া হয়ে চেষ্টা করে চলেছে তার ছেলে। কিন্তু এগিয়ে এলেন না কোনো ডাক্তার-নার্স। এরপরই মৃত্যু হয় ওই বৃদ্ধার। আঁতকে ওঠার মতো এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে মাকে আগ্রার সরোজিনী নাইডু মেডিকেল কলেজে নিয়ে আসেন মোহিত শর্মা। তিন বছর ধরে শ্বাস কষ্টে ভুগছিলেন তার মা। কিন্তু হাসপাতালে যখন জানান, মায়ের শ্বাসকষ্ট হচ্ছে-তখন কেউ এগিয়ে আসেনি। বিনা চিকিৎসায় মারা যান ওই বৃদ্ধা। এমনটাই অভিযোগ করেছেন মোহিত।

সরোজিনী নাইডু হাসপাতাল শহরের সবচেয়ে বড় হাসপাতাল। পাশাপাশি করোনাভাইরাসের চিকিৎসা হয় এখানে। মোহিতের মা মমতা শর্মা ভুগছিলেন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে। মোহিত জানিয়েছেন, হাসপাতাল থেকে বলা হয়, কোভিড টেস্ট না হলে ভর্তি নেওয়া হবে না।

মোহিতের দাবি, ‘মাকে আমি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে নিয়ে যাই। ডাক্তাররা শ্বাসকষ্টের সমস্যার কথা শুনে পাশের রুমে পাঠিয়ে দেন। সেখানে এক চিকিৎসককে বলি, মায়ের শ্বাসকষ্টের সমস্যা তিন বছর ধরে। ডাক্তার আমাকে একটি ফর্ম পূরণ করতে বলেন। সেটি পূরণ করে আমি মাকে নিয়ে যাই ফার্স্ট ফ্লোরে। দেখি, সেটা আইসোলেশন ওয়ার্ড। শ্বাসকষ্টের কথা শুনেই আমাকে পাঠিয়ে দিয়েছেন কোভিড ওয়ার্ডে।’

মোহিত জানিয়েছেন, ওই ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর কেউ মাকে ছোঁয়নি। এক ডাক্তার বললেন, ওখানে সিলিন্ডার, নেবুলাইজার রয়েছে লাগিয়ে দিন। কিন্তু কীভাবে তা লাগাব তা বুঝতে পারছিলাম না। এক ওয়ার্ড বয়-এর কাছে গেলাম। ও বলে দিল কীভাবে লাগাতে হবে কিন্তু কাছে এল না। এরকম এক অবস্থায় অনেকক্ষণ মায়ের হার্ট ম্যাসাজ (সিপিআর) করার চেষ্টা করি। কিন্তু ওই অবস্থাতেই মারা গেল মা। মায়ের শেষ কথা ছিল, ‘আমাকে ঘরে রাখলেই ভালো করতিস।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status