ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনা নির্মূল হবে না: চীনা গবেষক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 12:37 PM

করোনা নির্মূল হবে না: চীনা গবেষক

করোনা নির্মূল হবে না: চীনা গবেষক

করোনা ভাইরাসকে কখনোই নির্মূল করা সম্ভব নয় বলে দাবি করেছেন এক দল চীনা গবেষক। তাদের দাবি, করোনা হয়তো তার কার্যক্ষমতা হারাতে পারে কিংবা কমতে পারে এর প্রকোপ। কিন্তু এটিকে নির্মূল করা সম্ভব নয়!

করোনা ফ্লু’র মতো রোগ হিসেবে ফিরে আসবে এবং কখনো কখনো তা ভয়াবহ রূপ নেবে বলেও দাবি তাদের। সম্প্রতি বেইজিংয়ে এক ভিডিও কনফারেন্সে তারা এমন দাবি করেছেন বলে জানিয়েছি ব্লুমবার্গ।

ওই কনফারেন্সে তারা বলেন, সার্স ভাইরাসের মতো করোনাভাইরাসও বহু বছর ধরে সমস্যা তৈরি করবে বলেই মনে করছেন চীনের গবেষকরা।

তারা বলছেন, জ্বর, নানা ধরনের ফ্লুয়ের মতো উপসর্গ নিয়ে হানা দিতে পারে করোনা। অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার (যাদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পায় না) ধরে ছড়াবে সংক্রমণ। ঠিক এইভাবেই সার্স ১৭ বছর আগে আতঙ্ক তৈরি করেছিল। এই ভাইরাসগুলোর উপসর্গ বোঝা মুশকিল।


চীনের মেডিকেল সংস্থা ইনস্টিটিউট অব প্যাথোজেন বায়োলজির প্রধান জিন কি বলছেন, মানুষের শরীরে দীর্ঘদিন থাকতে পারে করোনাভাইরাস যা খুব আতঙ্কের।। কারণ করোনাকে নির্মুল করা এখনো সম্ভব হয়নি। সেই চেষ্টা চলছে।

তবে দীর্ঘদিন সামাজিক দূরত্ব ও লকডাউন চালালে করোনার সংক্রমণ শেষ হতে পারে বলেও মত দিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status