দৃষ্টি প্রতিবন্ধী কৃষকের ধান কাটল শিক্ষক শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2020, 4:03 PM
দৃষ্টি প্রতিবন্ধী কৃষকের ধান কাটল শিক্ষক শিক্ষার্থীরা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের হায়দার গ্রামের আবেদ আলী নামে দৃষ্টি প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিয়েছেন শিক্ষকরা। সোমবার দুপুরে কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা মিলে ওই কৃষকের ধান কেটে তার বাড়িতে নিয়ে দেন।
কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৃপেন্দু দাশ জানান, স্কুলের পাশে চানপুর বন্দে দৃষ্টি প্রতিবন্ধী হায়দর আলীর এক বিঘা জমির ধান আমরা ১৫জন শিক্ষক ও ২০জন ছাত্র মিলে কেটে দিয়েছি। আমরা দরিদ্র কৃষকের পাশে থাকার প্রয়াস থেকেই এই কাজ করেছি। এ ধরনের দরিদ্র কৃষকরা আমাদের কাছে বললেই আমরা মাঠে নেমে যাব।
দৃষ্টি প্রতিবন্ধী কৃষক আবেদ আলী জানান, এই জমির ধান দিয়ে আমার পরিবারের লোকজনের খাদ্য হয়। শিক্ষক ও ছাত্ররা আমার ধান কেটে দেওয়ায় আমার সময় ও খরচ সাশ্রয় হয়েছে। আবহাওয়া ভাল থাকতে আমার ধান এখন ঘরে তুলতে পারব।