ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ঢাকায় আরো ৩৯ জনের করোনা শনাক্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 2:55 PM

ঢাকায় আরো ৩৯ জনের করোনা শনাক্ত

ঢাকায় আরো ৩৯ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ৩৯ জন এবং তাদের বাইরে ঢাকা জেলায় একজন রয়েছেন। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২১৮ জন রোগী শনাক্ত হলো।

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড ১৯) নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আজ বুধবার বেলা আড়াইটার দিকে  স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনকে পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত মোট পাঁচ হাজার ১৬৪ জনকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status