ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিপস দিলেন ক্যানসার-জয়ী অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 2:15 PM

করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিপস দিলেন ক্যানসার-জয়ী অভিনেত্রী

করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিপস দিলেন ক্যানসার-জয়ী অভিনেত্রী

সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন করোনার সঙ্গে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র হল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তাই এই সময়েই শরীরের রোগ প্রতিরোধের টিপস দিলেন সোনালি। এই টিপসগুলিই তাঁকে ক্যানসারের বিরুদ্ধে লড়তে সাহায্য করেছিল।


সোনালি একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমরা এতদিনে বুঝেছি শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করা বেশ জটিল। ক্যানসার হয়েছিল যখন এটা নিয়ে অনেক গবেষণা করেছি। তার পরে সেই মতোই কিছু জিনিস মেনে চলা শুরু করি। এখন সেটাই আমার অভ্যেস হয়ে গিয়েছে। রোগ প্রতিরোধ করতে এই ধাপগুলি বেশ সহজ।

 
ভিডিওর মাধ্যমে সোনালি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তিনটি টিপস দিয়েছেন। প্রথমত, গরম জলের ভেপার নেওয়ার কথা বলেছেন তিনি। দ্বিতীয়ত প্রতিদিন এক গ্লাস করে গরম জল খাওয়ার কথা বলেছেন তিনি। তৃতীয়ত, সবজি, আপেল, গাজর, আঙুর, আমলকি, ব্লুবেরি, খেজুর, আমন্ড সমস্ত মিক্সার গ্রাইন্ডার মিশিয়ে জুস করে খেতে বলছেন।


ক্যানসারের সময়েও এই কাজগুলি নিয়মিত করেছেন সোনালি। তাই আবার সেই মারণ রোগের গ্রাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন তিনি। তাই এই করোনার কোপ থেকে বাঁচতেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status