ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ঝড়ো বৃষ্টির সম্ভাবনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 1:01 PM

ঝড়ো বৃষ্টির সম্ভাবনা

ঝড়ো বৃষ্টির সম্ভাবনা

কয়েকদিনের মৃদু তাপপ্রবাহ বইছিল। তবে আজ সকাল থেকেই বৃষ্টির ঘনঘটা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস বলছে, অস্থায়ী ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা ও এর আশেপাশের এলাকায় বৃষ্টি নামতে পারে।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে।


আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১২ কিলোমিটার বেগে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম দিকে বাতাস বয়ে যেতে পারে। ঢাকাসহ দেশে বেশির ভাগ এলাকায় টানা চারদিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।

উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিত ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার ভোরে ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status