ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাকর্মীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 11:14 AM

করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাকর্মীর মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাকর্মীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ২৭ বছর বয়সী এক চিকিৎসাকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত একটায় তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের কাজ চলছে বলে জানা গেছে।

কাপাসিয়া উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি সূত্রে জানা যায়, ওই ব্যক্তি ২১ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছেন। তিনি সেখানে একটি বেসরকারি মেডিকেলে কাজ করতেন। কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। হাসপাতালে চিকিৎসা নেননি। এরপর মঙ্গলবার রাত একটার দিকে তার মৃত্যু হয়।


কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুস সালাম বলেন, আমরা সেখানে লোক পাঠিয়েছি। মৃত ব্যক্তির বয়স ২৭ বছর। তিনি ও পরিবারের অন্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে। দাফনের জন্য প্রশিক্ষিত একটি দল সেখানে পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে। তিনি আরও বলেন, প্রশাসন হয়তো ওই বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করে দেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status