ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ভারত থেকে ফিরে বাজারে, ৩০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 10:22 PM

ভারত থেকে ফিরে বাজারে, ৩০ হাজার টাকা জরিমানা

ভারত থেকে ফিরে বাজারে, ৩০ হাজার টাকা জরিমানা

ভারত থেকে ফিরে হোম কোয়ারেন্টিন না মেনে টাঙ্গাইলের গোপালপুর বাজারে ঘোরাফেরা করছিলেন ফার্মেসির মালিক অভিজিৎ দে নিন্টু। খবর পেয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস এ জরিমানা আদায় করেন।

জানা যায়, ৩ দিন আগে ভারত থেকে দেশে ফেরেন গোপালপুর পৌরশহরের দেশ ফার্মেসির স্বত্বাধিকারী অভিজিৎ দে নিন্টু। সরকারি নির্দেশনা হোম কোয়ারেন্টিন অমান্য করে তিনি গোপালপুর বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে এসে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status