ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনার দ্বিতীয় টিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 10:21 PM

মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনার দ্বিতীয় টিকা

মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনার দ্বিতীয় টিকা

কোভিড-১৯ মোকাবেলায় আশার আলোর দেখাচ্ছেন একদল গবেষক। যারা এরই মধ্যে প্রতিষেধক টিকা আবিষ্কারে অনেকখানি সফল হয়েছেন। যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা তৈরিতে কাজ করে যাচ্ছেন অনেকে।

এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক তাদের আবিষ্কৃত টিকা বিভিন্ন প্রাণীর ওপর প্রয়োগ করে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তারা টিকাটি মানবদেহে প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদনের অপেক্ষা করছেন। তাদের আশা চলতি সপ্তাহেই ৪০ জন সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকের ওপর টিকাটি প্রয়োগ করতে পারবেন।  

যুক্তরাষ্ট্রের ইনোভিও ফার্মাসিউটিক্যাল করোনাভাইরাসের সম্ভাব্য এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে। যুক্তরাষ্ট্রে ইনোভিওর তৈরি ‘ইনো-৪৮০০’ মানব দেহে পরীক্ষা শুরুর জন্য দ্বিতীয় সম্ভাব্য করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইনোভিও তাদের আবিষ্কৃত টিকা তৈরিতে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে।

ইনোভিও এই পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেক স্বেচ্ছাসেবক চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ ইনো-৪৮০০ টিকা পাবে। প্রতিষ্ঠানটি আশা করছে তারা দ্রুত পরীক্ষা শেষে গ্রীষ্মের শেষে ইতিবাচক ফল পাবে। যদি পরিকল্পনা মাফিক কার্যক্রম সম্পন্ন হয় তবে প্রতিষ্ঠানটি করোনাভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতা মূল্যায়নের জন্য আরো একটি গবেষণা শুরু করবে।

ইনোভিওর প্রেসিডেন্ট ও সিইও ড. জে. জোসেফ কিম বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরো একধাপ এগিয়ে যেতে সক্ষম হয়েছি। নিরাপদ ও যথাযথ ওষুধ ছাড়া কোভিড-১৯ হুমকি মোকাবেলা করা অসম্ভব। এই ভাইরাস আমাদের জীবন যাপনকে দুর্বিষহ করে তুলেছে।

করোনাভাইরাসের প্রথম সংক্রমণ দেখা যায় চীনের উহান প্রদেশে। এরপর এটি দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ১৩ লাখ ৬০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রায় ৭৬ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন।  সূত্র: দ্য হিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status