ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
লকডাউনে সিগারেট শেষ, পায়ে হেঁটে ফ্রান্স থেকে স্পেনের পথে যুবক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 8:01 PM

লকডাউনে সিগারেট শেষ, পায়ে হেঁটে ফ্রান্স থেকে স্পেনের পথে যুবক!

লকডাউনে সিগারেট শেষ, পায়ে হেঁটে ফ্রান্স থেকে স্পেনের পথে যুবক!

ভয়াল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন হয়ে গেছে বিশ্বের অধিকাংশ দেশ। দেকানপাট বন্ধ। তাই বলে তো আর নেশা থেমে থাকে না! লকডাউন চলছে, এরই মধ্যে সিগারেট শেষ হয়ে গেছিল এক ফরাসি যুবকের। তাই কম পয়সায় অনেক সিগারেট মজুত করতে পাহাড় ডিঙিয়ে ফ্রান্স থেকে স্পেনের দিকে হাঁটছিলেন ওই যুবক। তাতেই ঘটল বিপত্তি।

পাহাড়ের জঙ্গল অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। তাকে হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করে ফ্রান্সের মাউন্টেন পুলিশ। ভর্তি করা হয় হাসপাতালে।

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে আপাতত ভাল আছেন ওই যুবক। তবে লকডাউন ভাঙার অপরাধে ওই যুবককে ১২০পাউন্ড জরিমানা করেছে ফ্রান্সের প্রশাসন।

পিরেনিস পর্বত পেরিয়ে ফ্রান্স থেকে স্পেনে যাচ্ছিলেন ওই যুবক। গন্তব্য ছিল নিউ ক্যাটালোনিয়ার লা জাঙ্কারা। সেখানে নাকি সস্তায় সিগারেট পাওয়া যায়।

অনেকটা পথ অতিক্রম করলেও শেষপর্যন্ত পিরেনিস পর্বত অতিক্রম করতে গিয়ে সমস্যায় পড়েন ওই যুবক৷ পাহাড়ের প্রায় খাদের সামনেই জ্ঞান হারান তিনি ৷

করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে ইউরোপের দেশে দেশে এখন লকডাউন। স্পেনের অবস্থা তার মধ্যে ভয়াবহ। ইতালির পর স্পেনেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। আর সেই মৃত্যুপুরী স্পেনের উদ্দেশেই হাঁটতে শুরু করেছিলেন এই যুবক। সূত্র- সিএনএন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status