ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ফেসবুকে ভুয়া খবর চেনার উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 1:53 PM

ফেসবুকে ভুয়া খবর চেনার উপায়

ফেসবুকে ভুয়া খবর চেনার উপায়

বিভিন্ন বিষয়কে ঘিরে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হয়ে থাকে। চটকদারিতার কারণে এসব খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কোনো খবর বিশ্বাস করার আগে এর সত্যতা যাচাই করা আপনারই দায়িত্ব। কীভাবে বুঝবেন খবরটি সত্য না ভুয়া? জেনে নিন—

শিরোনাম

সংবাদের শিরোনামটি প্রথমে ভালোভাবে পড়ুন। ভুয়া বা বানোয়াট খবরে অতিমাত্রায় চমকপ্রদ শিরোনাম থাকে। তাই বাস্তবতার সঙ্গে মিল না থাকলে হেডলাইন দেখে আকৃষ্ট হওয়া উচিত নয়।

ওয়েবসাইট

খবরটি কোন ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে তা ভালোভাবে দেখুন। অসংখ্য বেনামি ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে ভুয়া খবরে চমকপ্রদ ছবি দিয়ে ফেসবুকে ভাইরাল করা হয়ে থাকে। তাই ওয়েবসাইটের লিংকটি সঠিক কি-না যাচাই করুন। সত্য মনে না হলে কোনো নিউজ আপনিও শেয়ার করবেন না।

যাচাই করুন

কোনো খবর চোখে পড়া মাত্র সন্দেহ হলে তা চোখে পড়া মাত্রই যাচাই করুন। গুগলে সার্চ করে দেখুন এ বিষয়ে অন্য কোথাও খবর প্রকাশ হয়েছে কি-না।

বানান বা খবরের ফরম্যাট

বানোয়াট খবরে অসংখ্য ভুল থাকে। এছাড়া সেসব খবরের ফরম্যাটও ঠিক থাকে না। এছাড়া খবরটি স্যাটেয়ার কি-না সেটাও যাচাই করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status