ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঈশ্বরদীতে ২ বাড়ির দরজায় হাতবোমা, এলাকায় আতঙ্ক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 12:43 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 April, 2020, 1:16 PM

ঈশ্বরদীতে ২ বাড়ির দরজায় হাতবোমা, এলাকায় আতঙ্ক

ঈশ্বরদীতে ২ বাড়ির দরজায় হাতবোমা, এলাকায় আতঙ্ক

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই বাড়ির দরজায় দুটি হাতবোমা পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোরে পাকশীর দিয়াড় বাঘইল হাজিপাড়ায় ক্লাব মোড় করিমের মিলসংলগ্ন মো. শফিকুল ইসলাম প্রামাণিক ও আবদুল গাফফার প্রামাণিকের বাড়িতে ওই বোমা দুটি দেখা যায়। সেখানে কে বা কারা ওই বোমা রেখে গেছে তা জানা যায়নি।

এলাকাবাসী জানান, পাকশীর দিয়াড় বাঘইল হাজিপাড়ায় ক্লাব মোড় করিমের মিলসংলগ্ন এলাকার দুই বাড়িতে এ বোমা রাখা হয়। ইলেকট্রিক মোটা তারের দুই মাথায় দুটি বোমা রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।

বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। গত চার দিন আগে পেট্রল ঢেলে রেখে যায় অজ্ঞাত কেউ। এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status