ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনায় ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা প্রধানমন্ত্রীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 12:38 PM

করোনায় ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা প্রধানমন্ত্রীর

করোনায় ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের কারণে দেশে ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের অবস্থার মতো ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। তাই আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা উৎপাদন বাড়ালে বিদেশের কাছে হাত বাড়াতে হবে না, এমনকি উদ্বৃত্ত থাকলে আমরা তাদের সাহায্য করতে পারব।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যেকোনো পরিস্থিতি যেন আমরা মোকাবিলা করতে পারি সে জন্য খাদ্য উৎপাদন করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনা নামক একটি ভাইরাস শুধু বাংলাদেশে নয়, বিশ্বে একটি প্রলয় সৃষ্টি করেছে। এটি দুর্ভাগ্যজনক। করোনাভাইরাসের কারণে আজ সারাবিশ্ব স্থবির। এর প্রভাব বাংলাদেশে পড়েছে এবং এটা খুব স্বাভাবিক। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি এর প্রভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে যেন এর প্রভাবে আমাদের দেশের মানুষের ক্ষতি কম হয়।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে সামাজিক এবং অর্থনৈতিকভাবে একটা স্থবিরতা এসে গেছে। যার ফলে আমরা অর্থনৈতিক যে গতিশীলতা সৃষ্টি করেছিলাম সেটাও থেমে গেছে এটা শুধু আমাদের দেশে না সারাবিশ্বে প্রথম বিশ্বযুদ্ধের পর যে দুর্ভিক্ষ হয়েছিল তারপর কোটি কোটি লোক মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও আমরা একই অবস্থা। এটা নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে আমি কাজ করার আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status