ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘লকডাউনে ঝগড়া কেন?’ বলেই ৫ জনকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 11:50 AM

‘লকডাউনে ঝগড়া কেন?’ বলেই ৫ জনকে গুলি করে হত্যা

‘লকডাউনে ঝগড়া কেন?’ বলেই ৫ জনকে গুলি করে হত্যা

লকডাউনের মধ্যেই কয়েকজন ব্যক্তি এক বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে কথা বলছিলেন। বাড়ির গেট খুলে ‘লকডাউনের মধ্যে ঝগড়া কেন?’ বলেই গুলি চালান আরেক ব্যক্তি। এতে নিহত হয়েছেন পাঁচজন।

করোনার ছোবলের মধ্যেই এমন দুঃখজনক ঘটনা ঘটলো রাশিয়ার রায়াজান অঞ্চলের ইয়েলাতমার গ্রামে। শনিবার সকাল ১০টায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়াজুড়ে চলছে লকডাউন। চারদিক সুনশান। এমন সময়ে কোলাহল শুনে মেজাজ বিগড়ে যায় আনন্ত ফ্রাঞ্চিকভ (৩১) নামের ওই ব্যক্তির। ঘর থেকে বন্দুক বের করে গুলি চালান তিনি। হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধদের মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, আনন্ত ফ্রাঞ্চিকভকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। নিহতরা ছিলেন ওই ব্যক্তির প্রতিবেশী। জেরায় নিজের দোষ স্বীকার করেছে ফ্রাঞ্চিকভ। রাশিয়ার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status