ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এবার ফুটপাতে মিলছে করোনার ঔষধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 11:43 AM

এবার ফুটপাতে মিলছে করোনার ঔষধ

এবার ফুটপাতে মিলছে করোনার ঔষধ

করোনা মোকাবিলায় লড়ছে গোটা বিশ্ব। কীভাবে এই ভাইরাসকে দমন করা যায়, কীভাবে সম্ভব মানবজাতিকে রক্ষা করা-দিবারাত্র এক করে ভাবছেন বিজ্ঞানীরা। মার্কিন গবেষকরা ভ্যাক্সিন তৈরির চেষ্টায় রত। কিন্তু এসবের মধ্যেই নয়া টোটকা! লাগবে না মাস্ক, কোনো ভ্যাকসিন। ৭ দিনের মধ্যে তৈরি হয়ে যাবে ওষুধ। শুধু শিশিতে রাখতে হবে যজ্ঞের ভস্ম।

গোটা বিশ্ব যেখানে করোনা প্রতিরোধে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। সেখানে দাঁড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার টিটাগড়ে অদ্ভূত ঘটনার সাক্ষী থাকছে মানুষ। মাতেশ্বরী ধর্ম সংস্থার তরফে টিটাগড়ে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে।

সেখানকার স্বামী আত্মস্মরণানন্দ বলছেন, "ওজনস্তরের সব ছিদ্র আমরা ঠিক করে দিচ্ছি। বিজ্ঞান, চিকিত্সা কিছুই লাগবে না।" এমনকি লাগবে না কোনও ভ্যাক্সিন, মাস্কও।

কীভাবে তা সম্ভব? তাদের বক্তব্য, সাত দিনের মধ্যেই করোনার ওষুধ তৈরি হয়ে যাবে।

কী সেই ওষুধ? আত্মস্মরণানন্দের কথায়, যঞ্জের ভস্ম রেখে দিতে হবে শিশিতে। সেই ভস্ম প্রতিদিন সকালে শরীরে মেখে নিতে হবে। তা আর করোনা ছুঁতেও পারবে না মনুষ্যশরীর। এই যজ্ঞের আবহে পরিবেশের সমস্ত দূষণ প্রতিকার হয়ে যাবে।

এলাকাবাসীও খুব বিস্মিত। একে করোনার আতঙ্ক, তার ওপর এই যজ্ঞে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। জিনিউজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status