ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনায় কাঁপছে যুক্তরাষ্ট্র, ওষুধ না পেয়ে ভারতকে ট্রাম্পের ‘হুমকি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 10:20 AM

করোনায় কাঁপছে যুক্তরাষ্ট্র, ওষুধ না পেয়ে ভারতকে ট্রাম্পের ‘হুমকি’

করোনায় কাঁপছে যুক্তরাষ্ট্র, ওষুধ না পেয়ে ভারতকে ট্রাম্পের ‘হুমকি’

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমশ সংকটজনক হচ্ছে।করোনাভাইরাসের তাণ্ডবে কাঁপছে যুক্তরাষ্ট্র।পরিস্থিতি মোকাবিলায় হালে পানি পাচ্ছেন না বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ‘বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই পরিস্থিতিতে কোভিড-১৯ মহামারীর প্রকোপ রুখতে ওষুধ চেয়ে ভারতকে কার্যত হুমকি দিয়েছেন তিনি।

সোমবার কূটনীতির দফারফা করে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ বলছেন যে, আমেরিকাকে হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ না দিলে আমেরিকা পালটা পদক্ষেপ করতে বাধ্য হবে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি (নরেন্দ্র মোদি) এই ওষুধ সরবরাহ না করলে আমি আশ্চর্য হব। আপনারা জানেন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভাল। এ নিয়ে রবিবার মোদির সঙ্গে ফোনে আমার কথাও হয়েছে। আমি তাঁর কাছে ওষুধ রপ্তানি করার আরজিও জানিয়েছি।তবে মোদি যদি ওষুধ না দেন তাহলে আমরাও পালটা পদক্ষেপ করব।          

মারণ ভাইরাসের দাওয়াইয়ের হদিশ এখনও মেলেনি। তবে পরিস্থিতি সামাল দিতে ব্যবহার হচ্ছে ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন। সেই দাওয়াই বিপুল পরিমাণে রপ্তানি করে ভারত। কিন্তু করোনার জেরে আপাতত বিদেশে রপ্তানি বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। তা ফের চালু করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। টুইট করে সে কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীই।   

যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত সে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৭ হাজার ৮৫ জন মানুষ। মৃত্যু হয়েছে ১০ হাজার, ৮৭৬ জনের।চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৬৭১ জন। আগেই এক প্রকার হাত তুলে দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছিলেন, এই রোগে আরও বহু মানুষ প্রাণ হারাবেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status