ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দেখা দিচ্ছে করোনার নতুন পাঁচ লক্ষণ! জানিয়েছেন বিশেষজ্ঞরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 12:09 PM

দেখা দিচ্ছে করোনার নতুন পাঁচ লক্ষণ! জানিয়েছেন বিশেষজ্ঞরা

দেখা দিচ্ছে করোনার নতুন পাঁচ লক্ষণ! জানিয়েছেন বিশেষজ্ঞরা

করোনায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখেরও বেশি। তবে সুখবর হচ্ছে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৯৯১ জন। তাই করোনা নিয়ে আতঙ্ক নয়, বাড়াতে হবে সচেতনতা। 

নিশ্চয়ই জানেন, করোনায় আক্রান্ত হলে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। তবে এখন করোনা সংক্রমণে দেখা দিচ্ছে নতুন নতুন উপসর্গ। বিশেষজ্ঞরা জানিয়েছেন- ডায়রিয়া, ঘ্রানশক্তি চলে যাওয়া, খাবারের স্বাদ বুঝতে না পারা, চোখ গোলাপী হয়ে যাওয়া এরকম নানা নতুন নতুন উপসর্গ জেগে উঠছে করোনা সংক্রমণে। দেখা গেছে শ্বাসকষ্ট না হলেও সর্দি, কাশি, জ্বরের সঙ্গে এই উপসর্গগুলো দেখা দিচ্ছে। তাই এসব লক্ষণ দেখা দিলে চিকিত্‍সকরে পরামর্শ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্বাদ ও ঘ্রানশক্তি হারানোর উপসর্গ নিয়ে একাধিক করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে আমেরিকায় এই উপসর্গ অধিকাংশ করোনা আক্রান্ত রোগীর মধ্যে দেখা যাচ্ছে। দিন দিন আমেরিকাতেও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

হজম শক্তি কমে যাওয়া করোনাভাইরাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ। যার কারণে ডায়রিয়া উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্তদের শরীরে। ফলে শরীরে পানি কমে যাচ্ছে। চীনের উহান প্রদেশের করোনা আক্রান্ত রোগীদের এই উপসর্গ বেশি দেখা গিয়েছিল। বিভিন্ন দেশে করোনা আক্রান্ত রোগীদের যে উপসর্গ দেখা দিচ্ছে তার মধ্যে ডায়রিয়া প্রায় সব দেশেই করোনা রোগীদের দেখা দিচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।

করোনা সংক্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ হলো চোখ গোলাপী হয়ে যাওয়া। তবে এই উপসর্গ খুব কম রোগীর শরীরেই দেখা দিয়েছে। এক থেকে তিন শতাংশ করোনা আক্রান্ত রোগীর চোখ গোলাপী হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। তার সঙ্গে চোখ ফুলে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।

করোনা আক্রান্ত রোগীদের আবার সাধারণ সর্দি কাশির মতো মাথা ধরাও দেখা দিচ্ছে। কাজেই অনেক সময় পার্থক্য করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিত্‍সকরা জানিয়েছেন সর্দি, কাশি, জ্বরের সঙ্গে যদি অন্য যে কোনো একটি উপসর্গও দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান এবং চিকিত্‍সকরে পরামর্শ নিন। এই মাথা ব্যথা বা মাথা ধরার সঙ্গে শরীরে একটা অদ্ভূত অস্বস্তি তৈরি হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের। 

সূত্র: ওয়ানইন্ডিয়া।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status