ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
করোনায় নারীর মৃত্যু, নারায়ণগঞ্জের রসূলবাগ 'লকডাউন'
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 April, 2020, 12:01 PM

করোনায় নারীর মৃত্যু, নারায়ণগঞ্জের রসূলবাগ 'লকডাউন'

করোনায় নারীর মৃত্যু, নারায়ণগঞ্জের রসূলবাগ 'লকডাউন'

করোনাভাইরাসে এক নারীর মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জের রসূলবাগ এলাকা ‘লকডাউন’ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে স্থানীয় এ ‘লকডাউন’ ঘোষণা করে উপজেলা প্রশাসন ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা এখন ওই এলাকাতে আছি। কাজ করছি। পরে বিস্তারিত জানাচ্ছি।

জানা গেছে, গত ৩১ মার্চ বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডের রসূলবাগ এলাকার বাসিন্দা এক নারী (৫০) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে করোনা সন্দেহে ঢামেক কর্তৃপক্ষ তাকে কুর্মিটোলায় পাঠায়। পরে সেখানে তিনি মারা গেলে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার রিপোর্টে পজেটিভ আসে। এ বিষয়টি জানার পর রাতেই বন্দর উপজেলা প্রশাসন থেকে ২৩ নম্বর ওয়ার্ডের রসূলবাগ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়।
 
এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার,ইউএনও শুল্কা সরকার বলেন, বৃহস্পতিবার ওই মৃত নারীর রিপোর্টে পজেটিভ আসে। ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ী রসূলবাগ এলাকাকে লকডাউন করা হচ্ছে। তবে কতটুকু করা হবে সেটি পরে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status