ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কালবৈশাখী ঝড়ে কিশোরীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 April, 2020, 12:08 PM

কালবৈশাখী ঝড়ে কিশোরীর মৃত্যু

কালবৈশাখী ঝড়ে কিশোরীর মৃত্যু

কালবৈশাখী ঝড় বয়ে গেছে নরসিংদী ও হবিগঞ্জে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই বোন।

দুপুরের ঝড় ও শিলাবৃষ্টিতে মাধবপুরে শতাধিক কাঁচাঘর, উঠতি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নরসিংদী: ঝড়ে বসতঘরের দেয়াল ধসে পড়ায় ইয়াছমিন (১৪) নামে এক কিশোরী নিহত এবং রত্না (১৬) ও হাসি (১০) নামে তার দুই বোন গুরুতর আহত হয়েছে। তারা নরসিংদী শহরের বানিয়াছল বালুরচর এলাকার বাসিন্দা চা বিক্রেতা ইয়াছিন মিয়ার সন্তান।

সন্ধ্যায় ঝড় শুরু হয়। হঠাৎ ঘরের উঁচু দেয়াল ধসে পড়লে ৩ বোন চাপা পড়ে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে ইয়াছমিনের মৃত্যু হয়।

অন্যদিকে কালবৈশাখী ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা, আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে রাস্তায় পড়েছে।

শহরতলির বীরপুর, বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দী এলাকায়ও ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবপুর: উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় ও শিলাবৃষ্টি বয়ে গেছে। এতে বিভিন্ন গ্রামে শতাধিক কাঁচাঘরবাড়ি ও উঠতি ইরি-বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি।

হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি আধাঘণ্টা স্থায়ী হয়। এতে উপজেলা সদরসহ আদাঐর, শাহজাহানপুর, বুল্লা, ছাতিয়াইন জগদীশপুরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status