ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ইতালিতে করোনায় আক্রান্ত তৃতীয় বাংলাদেশির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 10:50 AM

ইতালিতে করোনায় আক্রান্ত তৃতীয় বাংলাদেশির মৃত্যু

ইতালিতে করোনায় আক্রান্ত তৃতীয় বাংলাদেশির মৃত্যু

ইতালির মিলানে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মজিবুর রহমান মজু (৪৬) নামে এক বাংলাদেশি মারা গেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে মিলানোর সান পাওলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন মিলানোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মিলানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তিনি।

মজুর বাড়ি কুমিল্লা জেলায়। তার মৃত্যুতে মিলানে বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইতালিতে এ নিয়ে তিন বাংলাদেশি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আক্রান্ত হয়েছেন আরও চার বাংলাদেশি। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাসায় হোম কোয়ান্টাইনে আছেন চিকিৎসকের পরামর্শে।

এদিকে ইতালিতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশিসহ স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বেড়েই চলেছে।

বৃহস্পতিবার দেশটিতে আরও ৭৬০ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জনে।

মোট সুস্থ ও আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪৫। সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে করোনা বিপর্যয় মোকাবিলায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status