ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
যে লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গী প্রতারণা করছে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 10:12 PM

যে লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গী প্রতারণা করছে!

যে লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গী প্রতারণা করছে!

যে লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গী প্রতারণা করছে! ভালোবাসার মানুষটা যেন অন্য কারো না হয় অন্য কারো প্রতি আকর্ষিত না হয় সে দিকে আপনাকে নজর রাখতে হবে। সবাই চায় তার ভালোবাসার মানুষটি শুধু তার থাক। কি করে বুঝবেন আপনার ভালোবাসার মানুষটা প্রতারণা করছে না। ভালোলাগা , ভালোবাসা , প্রেম , সম্পর্ক , বিচ্ছেদ , হাসি , কান্না । এসব কিছুই আমাদের জীবনের অঙ্গ । কোনও কোনও মানুষ এসব কিছু সঠিক ভাবে পালন করেন। আবার এমন কিছু মানুষ আছে, যারা এর অপব্যবহার করে। তেমনই এক ধরণের মানুষ আছেন, যাঁরা অন্যের আবেগ নিয়ে খেলতে ভালোবাসে। বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে, তাঁর পিছনে তাঁর সঙ্গী তাঁকে প্রতারণা করছেন। তাঁর আবেগ নিয়ে খেলছেন। জেনে নিন এমন কিছু লক্ষণ , যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করছেন।

আপনার সঙ্গী কি তাঁর বন্ধু মহলে আপনাদের সম্পর্কের কথা পরিস্কারভাবে জানিয়েছেন? যদি তেমনটা হয়ে থাকে, তাহলে চিন্তার কোনও কারণই নেই। আর যদি তেমনটা না হয়, তাহলে তেমন সম্পর্কে না থাকাটাই বুদ্ধিমানের কাজ। আপনাদের সম্পর্কের কথা যদি আপনার সঙ্গী তাঁর বন্ধুদের কাছে নাই বলতে পারেন, তাহলে সম্ভাবত তাঁর অন্য কোনও ভাবনা রয়েছে। তেমন সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই ভালো।

সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র মহিলা কিংবা পুরুষকে ফলো করা- ফ্লার্টিং করার মতোই আপনার সঙ্গী যদি সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র মহিলা কিংবা পুরুষকে ফলো করতে থাকেন, তাহলে সচেতন হোন।

প্রাক্তনের সঙ্গে যোগাযোগ- আপনার মনে হতে পারে, তাঁরা দুজন শুধুমাত্র বন্ধু । হয়তো আপনার মনে হতে পারে, দুজন প্রাপ্তবয়ষ্ক মানুষ যোগাযোগ রাখতেই পারেন। তবে প্রাক্তনকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি মোটেই সুবিধের লক্ষণ নয়। তেমন যদি হয়, তাহলে সচেতন হোন। আবার অনেকক্ষেত্রে দুজন ভালো বন্ধু হতেই পারেন। চিন্তার কোনও কারণ নাও থাকতে পারে। তাই পরিস্থিতি বুঝে বিচার করুন।

অন্য মহিলা বা পুরুষের সঙ্গে সারাক্ষণ ফ্লার্টিং করা- অল্পবিস্তর ফ্লার্টিং করা ক্ষতিকর নয়। তবে আপনার সঙ্গী যদি সারাক্ষণ অন্য মহিলা কিংবা পুরুষের সঙ্গে ফ্লার্টিং করেন, তাহলে তা সত্যিই চিন্তার। এর থেকে এও বোঝা যেতে পারে যে, তিনি অন্য নারী কিংবা পুরুষে আসক্ত।

সবশেষে মাথায় রাখবেন, যেকোনও পদক্ষেপ ভালো করে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে তবেই নেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status