ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আমাজন বনে মিললো করোনা রোগী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 7:26 PM

আমাজন বনে মিললো করোনা রোগী

আমাজন বনে মিললো করোনা রোগী

চীনের হুবেই প্রদেশের উহান শহরে উৎপত্তির পর দুই মাসেই গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে করোনাভাইরাস।

এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় তাণ্ডব চালিয়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সুদূর লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, ব্রাজিলে।

এবার জানা গেল, করোনাভাইরাস পৌঁছে গেছে পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনে। সেখানের ঘন জঙ্গলে ঘেরা একটি গ্রামে উপজাতি এক নারীর দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

বুধবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট।

এ খবরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাজনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আশঙ্কা প্রকাশ করেছেন।

গার্ডিয়ান জানিয়েছে, ব্রাজিলের আমাজন রাজ্যের মেনাস শহর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরের একটি গ্রামে কোকামা উপজাতিতে করোনা রোগী পাওয়া গেছে। সেখানের ১৯ বছর বয়সী এক তরুণীর দেহে কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

এ বিষয়ে বিবৃতি দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ভাগ্যবশত, আমদের একজন উপজাতি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি একজন তরুণী। নিরাপত্তার খাতিরে আক্রান্ত ওই তরুণীর নাম এবং পরিচয় জানানো যাচ্ছে না। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষা করা হয়েছে।

তবে বিবৃতিতে এটুকু জানানো হয়েছে যে, আক্রান্ত ওই উপজাতি তরুণী একজন স্বাস্থ্যকর্মী। তিনি আমাজনের দুর্গম গ্রামগুলোতে গিয়ে চিকিৎসা সেবা দেন। তার সহকর্মী আরও ১২ স্বাস্থ্যকর্মী, ১৫ রোগী ও চিকিৎসকদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। সম্প্রতি জ্বর ও গলা ব্যথাসহ করোনা উপসর্গ দেখা দেয় তার শরীরে। এরপরই পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status