ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
প্রশান্তির বৃষ্টিতে ভিজলো প্রাণহীন ঢাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 6:49 PM

প্রশান্তির বৃষ্টিতে ভিজলো প্রাণহীন ঢাকা

প্রশান্তির বৃষ্টিতে ভিজলো প্রাণহীন ঢাকা

করোনা সতর্কতায় গুটিয়ে থাকা রাজধানীতে কয়েকদিন ধরেই অনুভূত হচ্ছিল গুমোট গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়তে থাকে। সেনা ও পুলিশবাহিনীর বাড়তি তৎপরতায় বাইরে বের হওয়ার সুযোগও সীমিত হয়ে ওঠে। কনক্রিটের দেয়ালে ঘরবন্দি নগরবাসীর অস্বস্তি বাড়ছিল। প্রকৃতির অপার মায়ায় একপশলা বৃষ্টি ভিজিয়ে দিল অবরুদ্ধ নগরী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার থেকে ৫ টার মধ্যে ঢাকার বেশিরভাগ এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। কালবৈশাখির আগামবার্তা জানিয়ে বয়ে যায় দমকা হাওয়া।


এদিন সকাল থেকেই পূর্বঘোষণা অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশবাহিনী কঠোর অবস্থান নেওয়ায় রাজধানীর সড়কগুলোতে মানুষের ইতস্তত আনাগোনা কমে যায়। রাজধানীর প্রায় প্রতিটি প্রধান সড়কসহ পাড়া-মহল্লার গলিতেও সেনা সদস্যদের বাড়তি তৎপরতা লক্ষ করা গেছে। বিভিন্ন প্রয়োজনে যারাই বাইরে বের হয়েছেন তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখোমুখি হতে হয়েছে। এরই মধ্যে প্রাণহীন রাজধানীর নিরব সড়কগুলো ভিজিয়ে দিল স্বস্তির বৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া ও হালকা বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই দিন শুক্র ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, ফেনী, রাঙামাটি, মাইজদীকোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status