ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ভয়াবহ অবস্থানে যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায় ১০৪৯ জনের প্রাণহানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 1:26 PM

ভয়াবহ অবস্থানে যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায় ১০৪৯ জনের প্রাণহানি

ভয়াবহ অবস্থানে যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায় ১০৪৯ জনের প্রাণহানি

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাতে সবাইকে ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেল বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৪৯ জন। এখন পর্যন্ত এটাই যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজারেরও বেশি। করোনাক্রান্তের সংখ্যায় অনেক আগেই সবাইকে ছাড়িয়ে গিয়েছিল দেশটি। এছাড়া দেশটিতে নতুন করে ৯ বংলাদেশী মারা গেছেন বলেও খবরে প্রকাশ। এনিয়ে ৪৭ বাংলাদেশীর মৃত্যুর খবর এসেছে।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যাও দুই লাখ ছাড়িয়েছে। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২৫ হাজার ৬৭৬ জন। মৃত্যুতে যুক্তরাষ্ট্রের উপরে শুধু ইতালি (১২ হাজার ৪২৮ জন) ও স্পেন (৯ হাজার ৫৩ জন)। আর আক্রান্তের সংখ্যায় সবার ওপরে তারা। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনায় ভুক্তভোগী নিউ ইয়র্ক। গোটা দেশের প্রায় ৪০ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের।

বুধবার এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯১৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭১২ জন। এদিন সেখানে মারা গেছেন আরও ৩১৯ জন। ফলে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ জন। এরপর নিউ জার্সিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ, মারা গেছেন ২৬৭ জন। রাতারাতিই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণের তৃতীয় হটস্পট হয়ে উঠেছে মিশিগান। এ অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জন। এ অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status