ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
টাকা করোনামুক্ত করতে রাখা হলো ওভেনে! অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 1:20 PM

টাকা করোনামুক্ত করতে রাখা হলো ওভেনে! অতঃপরins class=

টাকা করোনামুক্ত করতে রাখা হলো ওভেনে! অতঃপর

করোনার আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। ব্যবহৃত প্রায় সবকিছুতেই থাকতে পারে করোনা। তাইতো বিশেষভাবে সবাই রয়েছে সতর্ক। মোবাইল, বাথরুম, দরজার হাতল ইত্যাদি জায়গায় করোনা অনেকদিন পর্যন্ত থাকে। এমনকি টাকার মধ্যেও লুকিয়ে থাকে প্রাণঘাতী করোনা।

এসব তথ্য জানার পর থেকেই নিজেদের মতো করে সতর্কতা অবলম্বন করছেন সবাই। মাস্ক, গ্লাভস ইত্যাদি পরার পাশাপাশি ঘর-বাড়িও পরিষ্কার রাখছেন সবাই। তবে করোনা ঠেকাতে সম্প্রতি চীনের এক নারী যা করেছেন তা সত্যি অবাক করার মতো!

কাগজের নোটের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই নারী টাকা জীবাণুমুক্ত করতে উদ্যত হয়েছিলেন। সেই কাজ করতে গিয়ে তিনি পুড়িয়ে ফেলেছেন ২৮ হাজার টাকারও বেশি নোট।

চীনের এক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওই নারীর নাম আন্ট লি। তিনি থাকেন চীনের জিয়াংশু প্রদেশের জিয়াংয়িন অঞ্চলে। চীনের সিআইটিআইসি ব্যাঙ্কের শাখা থেকে নোটগুলো তুলে এনেছিলেন তিনি। তারপরই তা জীবাণুমুক্ত করতে মাইক্রোওয়েভে দেন। ওভেন চালু করার কয়েক মুহূর্ত পরই পুড়ে ছাই হয়ে যায় ওই নোটগুলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status