ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
করোনার লক্ষণ নিয়ে যুবকের মৃত্যু, জানাজা ছাড়াই দাফন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 April, 2020, 11:15 AM

করোনার লক্ষণ নিয়ে যুবকের মৃত্যু, জানাজা ছাড়াই দাফন

করোনার লক্ষণ নিয়ে যুবকের মৃত্যু, জানাজা ছাড়াই দাফন

করোনার লক্ষণ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর নড়াইলে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ জানাজা ছাড়াই দাফন করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে ওই যুবকের (২৫) মৃত্যু হয়।

দক্ষিণ নড়াইল সরকারি গোরস্থানের পাশের বাসিন্দা সুলতানের ভাষ্য, রাত একটার দিকে তড়িঘড়ি করে একটি মরাদেহ দাফন করা হয়েছে।


জানা গেছে, শ্বাসকষ্ট ও বমির সমস্যা নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ১৫ মিনিটের মধ্যেই মারা যান এক যুবক। এর আগে তিনি ১০ দিন ধরে জ্বর, বমি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

ওই যুবকের এক নিকট আত্মীয় জানান, তিনি ১০ দিন আগে অসুস্থ হন। করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ থাকায় তার পরিবার আইইডিসিআর’র হটলাইনে যোগাযোগ করেও সন্তোজজনক কোনো উত্তর পায়নি। কয়েকদিন ধরে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় মঙ্গলবার রাত পৌনে ৯টার সময় সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। ভর্তির পর ওয়ার্ডে নেয়ার সময় মারা যান তিনি। পরে রাতেই তাকে দাফন করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুর রহমান বলেন, ওই রোগী শ্বাসকষ্ট ও বমি নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগ থেকে ভর্তি ও চিকিৎসা সেবা দিয়ে ওয়ার্ডে পাঠানোর পর তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু বলেন, ১৫ মিনিটে কোনো করোনায় আক্রান্ত রোগী মারা যেতে পারে না। তিনি মিনি স্ট্রোকে মারা গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status