ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানের তাবলীগ জামাতে আরো ১৪ জনের করোনা শনাক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 11:13 AM

পাকিস্তানের তাবলীগ জামাতে আরো ১৪ জনের করোনা শনাক্ত

পাকিস্তানের তাবলীগ জামাতে আরো ১৪ জনের করোনা শনাক্ত

পাকিস্তানের লাহোরে রাইউন্ডের তাবলিগ জামাতে আরো ১৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে তাবলীগ জামাতের মারকাজ থেকে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, এরই মধ্যে হাসপাতালে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৮৩ বছর বয়সী ওই ব্যক্তি ইংল্যান্ড থেকে আগত ছিলেন।  লাহোরের রাইউইন্ডে অবস্থিত তাবলিগ জামাতের মার্কাজ থেকে করোনাভাইরাসের এ সংক্রমণ ঘটে। এ মার্কাজে বারোশ'র বেশি মানুষ ছিলেন যাদের মধ্যে ৫০০ এর মতো বিদেশি ছিলেন। এর আগে পাঞ্জাবের প্রাদেশিক সরকার করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইজতেমা বন্ধের অনুরোধ জানায়। ইজতেমার আয়োজকরা সরকারের অনুরোধ উপেক্ষা করে এ আয়াজন করে।

পাঞ্জাবে আরো ৬৪ জনের করোনা শানাক্ত করা হয়েছে। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status