ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 April, 2020, 11:11 AM

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জয়নাল আবেদীন (৩৫)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চোচপাড়া সীমান্তের ১৭১ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যদের গুলিতে নিহত হন ওই যুবক।

জয়নাল আবেদীনর বাড়ি উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী সমিরনগর গ্রামে।

আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু ও বড় পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন জানান, জয়নাল আবেদীন সীমান্তের ওপার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে, এতে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিস্তারিত জানার পর কথা বলতে পারব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status