|
মারিশ্যায় মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() মারিশ্যায় মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ বিজিবি সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক টহল দল মারিশ্যা উপজেলার পশ্চিম লাইলাঘোনা এগত্তর ক্লাব এলাকায় অভিযান চালায়। এ সময় এলাকাটি থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৮.৯৩ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই কাঠের বর্তমান আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ৪ লাখ ৯০ হাজার ১৮৫ টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে অপরাধমূলক তৎপরতা চালানোর চেষ্টা করছে। তাই চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ কাঠ পাচার ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
