ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
স্বামীকে সঙ্গে নিয়ে অসহায়দের পাশে সালমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 10:51 PM

স্বামীকে সঙ্গে নিয়ে অসহায়দের পাশে সালমা

স্বামীকে সঙ্গে নিয়ে অসহায়দের পাশে সালমা

করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের পাশে দাড়ালেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। স্বামী সানাউল্লাহ নূর সাগরকে নিয়ে অসহায় ২০০ পরিবারের মধ্যে নিজ হাতে তুলে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।


এ দম্পতির সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’-এর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ঢাকা ও আশে-পাশের অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন তারা।

সালমা বলেন, ‘বর্তমানে দিনমজুরেরা বেশি বিপদে পড়েছেন। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। দেশের মানুষের প্রতি আহ্বান, তারাও যেন পাশের বাড়ির মানুষটি কেমন আছেন সেই খোঁজ নেন। অসহায়দের সহায়তা করেন।’

করোনা মোকাবিলায় হোম কোয়ারেন্টাইনে আছেন গোটা দেশের মানুষ। এতে করে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষগুলো । তাদের পাশে দাড়িয়েছেন শোবিজের তারকারাও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status