ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
এবার আইনি মামলায় ‘বড়লোকের বেটি লো’ গান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 8:00 PM

এবার আইনি মামলায় ‘বড়লোকের বেটি লো’ গান

এবার আইনি মামলায় ‘বড়লোকের বেটি লো’ গান

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ট্রেন্ডিং টপিক ‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেন্ধে দেব লাল গেন্দা ফুল’ গানটি। বলিউডের বিখ্যাত হিপহপ গায়ক বাদশার কণ্ঠে রিমেক আর জ্যাকুলিনের মোহনীয় নাচের কারণে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি।

কিন্তু এই গানের স্রষ্টা বীরভূমের প্রত্যন্ত গ্রামের লোকশিল্পী রতন কাহার কোন রকম অনুমতি বা তাকে ক্রেডিট না দিয়েই গানটি ব্যবহার করায় ক্ষুদ্ধ অনেকে। গানটি রিমেক করেই এখন ইউটিউব ট্রেন্ডে টপ লিস্টে আছেন বাদশা। অথচ তিনি তার গানের কোথাও রতন কাহার নাম বা কৃতজ্ঞতা দেননি। এর আগে, ১৯৭৬ সালেও স্বপ্না চক্রবর্তী রতন কাহারকে কোন প্রকার ক্রেডিট না দিয়েই গানটি গেয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে রতন কাহার জানিয়েছেন, ‘আমার প্রতিবাদ করার মতো সামর্থ্য নেই, আমি গরিব মানুষ’।

এরপরই পশ্চিমবঙ্গের বাংলাপক্ষ নামের এক সংগঠন রতন কাহারের হয়ে আইনি লড়াইয়ে নামবে বাদশার বিপক্ষে। বাংলা পক্ষ বলেছে, ‘শিল্পীর অনুমতি ছাড়া গান চুরি করা এবং বাঙালি নারীদের নিয়ে নোংরামোর বিরুদ্ধে বাংলা পক্ষ আইনি পদক্ষেপ নিচ্ছে। শিল্পী রতন কাহারের হয়ে আইনি লড়াই লড়বে বাংলা পক্ষ, শিল্পী সে অনুমতি দিয়েছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status