ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
করোনা মোকাবেলায় জনশূন্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 2:30 PM

করোনা মোকাবেলায় জনশূন্য

করোনা মোকাবেলায় জনশূন্য

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের পথঘাট জনশূন্য হয়ে গেছে। আজ বুধবার দুপুর ২টা থেকে জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেনা, প্রশাসনের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর থেকেই জনশূন্য হয়ে পরে উপজেলা সদরের প্রধান সড়কগুলো।

তবে আজ ভোরে লঞ্চে ঢাকা থেকে আসা গ্রামমুখি মানুষের ঢল ছিল চোখে পরার মত। এদিকে সেনা বাহিনী আসার কথা থাকলেও তাদের কোন টহল দলকে দুপুর পর্যন্ত দেখা যায়নি।

জানা যায়, আজ দুপুর ২টা থেকে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান, ঔষুধের দোকান ও খাবার দোকান ছাড়া সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খাবার দোকানে কেউ বসতে পারবেনা। মাস্ক ছাড়া কেউ বাইরে বেরহতে পারবেনা। দুই বা ততোধীক লোক একসাথে চলাচল করতে পারবেনা। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেনা। কেউ বিনা প্রয়োজনে বাইরে বেরহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষথেকে দুপুর ১২টার দিকে এমন ঘোষণা আসে। এর পর থেকেই পথঘাট জনশূন্য হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশের ন্যায় রাজাপুরেও এমন ঘোষণা দেওয়া হয়েছে। নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে তথা দেশের স্বার্থে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। এরপরেও যদি কেউকে বিনা প্রয়োজনে রাস্তাঘাটে পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status