ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে সহযোগিতার আহ্বান গুতেরেসের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 2:39 PM

করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে সহযোগিতার আহ্বান গুতেরেসের

করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে সহযোগিতার আহ্বান গুতেরেসের

করোনাভাইরাস মোকাবেলায় ইরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের ওই আহ্বানের কথা জানিয়ে দেন। খবর নিউইয়র্ক টাইমসের।

ডুজারিক বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কর্মকর্তা জানিয়েছেন, তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন গুতেরেস।

একই সঙ্গে ইরান যাতে এই স্পর্শকাতর সময়ে সহজে ও নির্বিঘ্নে করোনাভাইরাস মোকাবেলা করতে পারে, সে জন্য তেহরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস ইরানের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফকে টেলিফোন করেছিলেন বলেও জানান তার মুখপাত্র।

ডুজারিক বলেন, নিষেধাজ্ঞার কারণে বিশ্বের অন্য দেশের তুলনায় ইরানকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী আমদানি করতে মারাত্মক বেগ পেতে হয় বলে অবহিত হয়েছেন গুতেরেস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status