ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
করোনার দিনগুলো কাছে আনছে মানুষকে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 2:16 PM

করোনার দিনগুলো কাছে আনছে মানুষকে!

করোনার দিনগুলো কাছে আনছে মানুষকে!

করোনার দাপটে কাঁপছে বিশ্ব। শুরু হয়েছে মহামারি। মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে এক একটা দেশ। করোনা চীনের পর ভয়াল তাণ্ডব চালাচ্ছে ইতালিতে। বলা হচ্ছে, চীন-ইতালির মতো পরিণতি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে কী-না, সব কিছুরই নাকি একটা ভালো দিক থাকে। এই করোনারও নাকি আছে! গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে করোনারও নাকি ইতিবাচক প্রভাব রয়েছে সমাজে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ওয়েলবিয়িং প্রোগ্রামের অধ্যাপক এবং কো-ডিরেক্টর রিচার্ড লায়ার্ড জানান, সুখের সূচক অনুযায়ী সব দেশের তালিকার শীর্ষে বরাবরই থাকে ফিনল্যান্ড, এবারেও তাই। তবে ব্রিটেন এবার দু-ধাপ এগিয়ে ১৫ থেকে ১৩ নম্বরে এসেছে। মোট দেড়শটি দেশকে নিয়ে এই তালিকা তৈরি করা হয়। দুর্নীতির না থাকা, স্বাধীনতা, মানুষের মধ্যে দয়া, মাথাপিছু আয়, গড় আয়ু, এই সব বিষয় গণ্য করেই তৈরি হয় হ্যাপিনেস ইনডেক্স বা সুখের সূচক।

এই প্রসঙ্গে লায়ার্ড বলেছেন, সুখের চাবিকাঠি পেতে আমাদের কিন্তু সামজিক যোগাযোগ বাড়াতেই হবে। সামাজিক দায়িত্ব বাড়াতে হবে। বেশ করোনার সময়ে অনেককেই কোয়ারেন্টিনে থাকতে হবে। এই পরিস্থিতিতে দরকার সহযোগিতা। আমরা যে সবাই ঘরে ঘরে ভাগ হয়ে বসে আছি, কেউ কারোর খবর রাখি না, আমাদের আর একটু যত্নশীল হতে হবে। হ্যাঁ, আমাদের রোজ রোজ দেখা হবে না, কিন্তু সামাজিক যোগাযোগ আরো বাড়াতে হবে। আরো দায়িত্ববান হয়ে ওঠলে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। আর কারোর জন্য নয়, অন্যের জন্যেও নয়, এই সবই আসলে নিজের জন্য, আমাদের সবার জন্য।

অদ্ভুত সঙ্কটের দিন। তবে আশ্চর্য হলেও সত্যি, করোনা আমাদের কাছে এনেছে, আমাদের বলার সময় এসেছে, আমরা করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status