ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা: চীনে নতুন ১ জন শনাক্ত, বিশ্বে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 11:21 AM

করোনা: চীনে নতুন ১ জন শনাক্ত, বিশ্বে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

করোনা: চীনে নতুন ১ জন শনাক্ত, বিশ্বে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

সারা বিশ্বে যখন করোনা ঝড় তখন করোনার তাণ্ডব অনেকটা কাটিয়ে উঠতে শুরু করেছিলো চীন। তবে এরই মধ্যে আবারো দেশটিতে নতুন করে একজন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। সেই সাথে বাইরের দেশ থেকে আগত নতুন করে  ২০ জন করোনা আক্রান্ত রোগীর কথা  নিশ্চিত করেছে চীন।

জাতীয় স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্য মতে, বাইরের দেশ থেকে আগত ২০ জনের মধ্যে ৯ জন আছে বেইজিংয়ে , ৩ জন আছে সাংহাইয়ে । এতে বাইরে থেকে আগত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। প্রতিদিন অন্যান্য দেশ থেকে বিমানে করে কমপক্ষে ২০ হাজার মানুষ আসছে চীনে। তবে আশার বিষয় হলো সোমাবার থেকে আন্তাজর্তিক ফ্লাইটে আসা সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দিয়েছে চীন সরকার। প্রাণঘাতী করোনায় চীনে নতুন করে আরো ১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২২৬ জনে। সারা বিশ্বে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা  ৭ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে ১৪৫ টি দেশের ১ লাখ ৮১ হাজার ৫০০শ মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status