ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 11:17 AM

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ভারতেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

শেষ রিপোর্ট অনুসারে আক্রান্তের দেশটিতে সংখ্যা বেড়ে হলো ১২৫। এর মধ্যে নতুন করে আরো ২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে কর্নাটকে। আক্রান্তদের মধ্যে এক জন তরুণী। সম্প্রতি তিনি ইংল্যান্ড থেকে ফিরেছেন বলে জানা গেছে।

জানা গেছে, কর্নাটকের কালবুর্গে এক বৃদ্ধের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।তাঁদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ জন।

এদিকে, ভারতের প্রায় সব রাজ্যেই বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, সিনেমাহল, শপিংমল ৷ সামাজিক কোনও অনুষ্ঠান বা জমায়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ৷ বহু রাজ্যেই বাতিল করা হয়েছে সামাজিক অনুষ্ঠান ৷ দেশের মধ্যে ও দেশের বাইরে ট্র্যাভেলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷কাশীর বিশ্বনাথ মন্দিরে চার এবং পাঁচ নম্বর গেটে সারিবদ্ধ ভক্তদের রীতিমতো সাবান-জলে হাত ধোয়ানো চলছে। পাশে গম্ভীরমুখো মাস্কধারী রক্ষী। কাশীর পহলাদেশ্বর মন্দিরের শিবকেই মাস্ক পরানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব সঞ্জীব কুমার দাবি করছেন, করোনা পরীক্ষার জন্য সরকার একটিও পয়সা নিচ্ছে না। এমন নয় যে ঢালাও পরীক্ষার পরিকাঠামো নেই।

তিনি বলেন, আপাতত মোট ক্ষমতার মাত্র ১০ শতাংশই ব্যবহার করছে সরকার। সংক্রমণ আরও ছড়ালে তার মোকাবিলায় ভারত তৈরি। স্বাস্থ্যকর্মীদের জন্য আমরা ৮০ লক্ষ মুখোশ ও সাধারণ সংক্রমণ প্রতিরোধী সামগ্রীর ব্যবস্থা করে রেখেছি।'

সঞ্জীব কুমার  জানিয়েছেন, প্রতিদিন ১০ হাজার পরীক্ষা করার মতো ব্যবস্থা এখন আছে। আপাতত এক লক্ষ কিট মজুত আছে সরকারের কাছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status