ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় যে কারণে দ. কোরিয়ার তুলনায় ইতালিতে মানুষ মরছে বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 11:23 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 17 March, 2020, 11:24 AM

করোনায় যে কারণে দ. কোরিয়ার তুলনায় ইতালিতে মানুষ মরছে বেশি

করোনায় যে কারণে দ. কোরিয়ার তুলনায় ইতালিতে মানুষ মরছে বেশি

করোনাভাইরাস চীনে থিতিয়ে আসলেও বিপাকে পড়েছে সারাবিশ্বের ১৫৬টি দেশ। চীনে গতকাল সোমবার নতুন করে মাত্র একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সে দেশের স্বাস্থ্য বিভাগ আজ মঙ্গলবার জানিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও করোনা পরীক্ষার সরঞ্জামাদি যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা, তা পরীক্ষার মধ্য দিয়ে গণহারে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে নিয়ে আসা যায়। এদিক থেকে দক্ষিণ কোরিয়া এগিয়ে রয়েছে।

জানা গেছে, সেখানে প্রতি ১০ লাখে ৩৬৯২ জনকে পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে শূন্য দশমিক ছয় শতাংশ মারা গেছে। অন্যদিকে ইতালিতে প্রতি ১০ লাখে ৮২৬ জনকে পরীক্ষা করা হয়েছে।

ইতালিতে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ হওয়ার পর অনেক দেরিতে পরীক্ষা করা হচ্ছে। ফলে এখন পর্যন্ত দুই হাজার একশ ৫৮ জন মারা গেছে। গতকাল সোমবার একদিনেই করোনায় মারা গেছে তিনশ ৪৯ জন।

যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষার সামগ্রীর অভাবে বেশ কয়েকজনকে আলাদা রাখা ছিল। করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা না গেলেও তাদের দ্বারা কোনো রকমের ঝুঁকি নিতে চায়নি সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, বেশি মানুষকে পরীক্ষা করে দেখার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব। দক্ষিণ কোরিয়া সেই কাজ করছে। তবে ইতালি এদিক থেকে পিছিয়ে থাকার কারণে বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status