ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
তাহসান-মিথিলার স্ট্যাটাস ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:04 PM

তাহসান-মিথিলার স্ট্যাটাস ভাইরাল

তাহসান-মিথিলার স্ট্যাটাস ভাইরাল

তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর গেল ৬ ডিসেম্বর কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জীকে দ্বিতীয় বিয়ে করেন মিথিলা। এরইমধ্যে নবদম্পতি সুইজারল্যান্ডে হানিমুনও সেরে নিয়েছেন। মিথিলার প্রথম সংসারের একমাত্র আদুরে কন্যা আইরা এখন থাকে বাবা তাহসানের কাছে।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তাহসান ও মিথিলা।

গেল শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি গান ‘স্মৃতির ফানুস’র একটি ভিডিও শেয়ার করে তাহসান ক্যাপশনে লিখেন- ‘বছরের প্রথম গান ‘স্মৃতির ফানুস’। ভালোবাসা দিবসের আগাম শুভেচ্ছা।’

এদিকে ভালোবাসা দিবস সামনে রেখে ইনস্টাগ্রামে স্বামী সৃজিতের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মিথিলা লিখেছেন- ‘ভালোবাসা দিবস উপলক্ষে ‘আমার আমি’র বিশেষ শোতে মিস্টার ও মিসেস মুখার্জিকে দেখুন।’

মিথিলার উপস্থাপনায় বাংলাভিশনের ওই শোতে হাজির হচ্ছেন সৃজিত মুখার্জি। ‘আমার আমি’র বিশেষ এ পর্বের নাম রাখা হয়েছে ‘আমার আমি-আমার স্বামী’। বাংলাভিশনের স্টুডিওতে এরইমধ্যে পর্বটির দৃশ্যধারণ শেষ হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে বিশেষ এই পর্বটি প্রচার হবে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status