ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
গৃহবধূর প্রাণ কেড়ে নিলো বন্য হাতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:01 PM

গৃহবধূর প্রাণ কেড়ে নিলো বন্য হাতি

গৃহবধূর প্রাণ কেড়ে নিলো বন্য হাতি

বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছন নুর জাহান (৩২) নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকালে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পাহাড়ে এই ঘটনা ঘটে। একদিন আগেই বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ মারা যান।

মারা যাওয়া নুর জাহান হিমছড়ি এলাকার মাংলা পাড়ার কৃষক আলী হোসেনের স্ত্রী।

গৃহবধূর মৃত্যুর বিষটি নিশ্চিত করে রামু খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেন বলেন, সকাল ৭টার দিকে বন্য হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে আলী হোসেনের বাড়িতে হানা দেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা দৌড়ে নিরাপদে যেতে পারলেও নুর জাহানকে আক্রমণ করে হাতি। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই গৃহবধূ।

হিমছড়ি পুলিশ ফাঁড়ি জানায়, সকাল ১০টার দিকে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিহত ওই গৃহবধূর দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে সোমবার কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে বন্য হাতির আক্রমণে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status