ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
করোনাতে আতঙ্কে অপু-বাপ্পির অভিষেক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:09 PM

করোনাতে আতঙ্কে অপু-বাপ্পির অভিষেক

করোনাতে আতঙ্কে অপু-বাপ্পির অভিষেক

করোনাভাইরাসের হুমকিতে কাঁপছে বিশ্ব। বাংলাদেশে এই ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার পর সর্বত্রই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এটি প্রভাবিত করেছে শোবিজকে। আগামী শুক্রবার (১৩ মার্চ) ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের একটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষমুহূর্তে পরিচালক মাসুদ হাসান উজ্জল মুক্তি না দেয়ার ঘোষণা দিয়েছেন। একইভাবে আগামী ২০ মার্চ মুক্তির তালিকায় ছিল দুটি ছবি। কিন্তু প্রযোজক-পরিবেশকরা বর্তমান পরিস্থিতিতে ছবি দুটো মুক্তি দিতে চাইছেন না।

বাপ্পি-অপু জুটির প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ২০ মার্চ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটি ইতোমধ্যে প্রচার প্রচারণায়ও শুরু হয়। কিন্তু নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ প্রসঙ্গে পরিচালক জানান, এখন পর্যন্ত ছবিটি মুক্তির তারিখ ২০ মার্চ আছে। দেশের ৮০টির মতো হলে এখন ছবিটির ট্রেলার চলছে। তবে দেশের অবস্থা পর্যবেক্ষণ করে মুক্তির পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

একই দিন মুক্তি পাওয়ার কথা ছিল সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ছবিটিও। কিন্তু করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্যবিভাগ মানুষকে জনসমাগম এড়ানোর পরামর্শ দেওয়ার পর পাল্টানো হয়েছে সিদ্ধান্ত। প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের কর্ণধার অনুপ কুমার বড়ুয়া পিছিয়ে দিয়েছেন ছবিটির মুক্তি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status