ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
করোনা ভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানাল মন্ত্রণালয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:07 PM

করোনা ভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

করোনা ভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। আজ মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আবুল খায়ের বলেন, শিক্ষা মন্ত্রণালয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এখন পর্যন্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status