ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
২০০ রোগাক্রান্ত মুরগি খাওয়ানোর মাইকিং করেন আতিকুল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 9:59 PM

২০০ রোগাক্রান্ত মুরগি খাওয়ানোর মাইকিং করেন আতিকুল

২০০ রোগাক্রান্ত মুরগি খাওয়ানোর মাইকিং করেন আতিকুল

ব্রয়লার মুরগী ব্যবসায়ী আতিকুল ইসলাম। তার কাছে থাকা ২০০ মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত। চতুর ব্যবসায়ী মুরগিগুলো কম দামে মানুষকে খাওয়ানোর লোভ দেখিয়ে মাইকিং করেন। আর এতেই ধরা পড়েন তিনি।

মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ী ইউপির বাহাদুর বাজারে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর এ জরিমানা করেন বীরগঞ্জের ইউএনও মো. ইয়ামিন হোসেন।

মো. ইয়ামিন হোসেন জানান, ব্রয়লার মুরগি বিক্রি করতে মাইকিং করেন ব্যবসায়ী আতিকুল। খবর পেয়ে আতিকুলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে পরীক্ষা করে ব্রয়লার মুরগির মধ্যে রানীক্ষেত রোগের অস্তিত্ব পাওয়া যায়। মুরগীগুলোকে পরীক্ষা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. ইউনুছ আলী।

তিনি আরো জানান, রোগাক্রান্ত মুরগি বিক্রির চেষ্টার দায়ে আতিকুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার কাছে থাকা ২০০ রানীক্ষেত রোগে আক্রান্ত মুরগিকে মেরে পুঁতে ফেলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status