ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আমার শরীর, আমি যা ইচ্ছা তাই পরব: পত্রলেখা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:48 PM

আমার শরীর, আমি যা ইচ্ছা তাই পরব: পত্রলেখা

আমার শরীর, আমি যা ইচ্ছা তাই পরব: পত্রলেখা

বলিউডের অভিনেত্রী পত্রলেখা পাল সম্প্রতি নিজের অভিনীত একটি সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন। সেখানে কালো রঙের টপ, জ্যাকেট ও জিন্স  প্যান্ট পরে হাজির হন তিনি। যা অনেকের কাছে দৃষ্টিকটু লেখেছে। যা নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। আর এই মন্তব্যের জবাবে নায়িকা বলেছেন, আমার শরীর, আমি যা ইচ্ছা তাই পরব।

পত্রলেখা পাল নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, একটি সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলাম। সেখানে আমার ছবি তোলা হয়। কিছু ফ্যাশন ব্লগার সেই ছবি পোস্ট করে। ছবির নিচে মন্তব্যগুলো পড়লাম। প্রত্যেকটিই নেতিবাচক। আমি একটু বিস্মিত কারণ সবাই অনেক নেতিবাচক মন্তব্য লিখছেন এবং ব্যক্তিগত আক্রমণ করছেন। কিন্তু কেন?    

তিনি আরো লিখেন, আমার শরীর, আমি যা খুশি পরব। এতে যদি আমাকে সস্তা দেখায়, শারীরিক গড়নের সমস্যা মনে হয়, এটি আপনাদের মাথা ঘামানোর বিষয় নয়।

অভিনেতা রাজকুমারের সঙ্গে পত্রলেখার প্রেমের বিষয়টি বলিপাড়ায় কারো অজানা নয়। এই পোস্টের নিচে রাজকুমার লিখেছেন, আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে।

এছাড়া অভিনেত্রী ডায়ানা পেন্টি, হেজেল কিচ, হুমা কোরেশী, দিব্য খোসলা কুমারসহ অন্যরা পত্রলেখার পক্ষে নেতিজনদের মন্তব্যের বিপরীতে কথা বলেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status